মিস দক্ষিণ আফ্রিকা মুকুট জয় করলেন মিয়া লে রউক্স। প্রথম বধির নারী হিসেবে তিনি এই প্রতিযোগিতার সেরার মুকুট মাথায় পরলেন।
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার প্রথম নারী প্রধান বিচারক হিসেবে নিযুক্ত হলেন মান্দিসা মায়া। বৃহস্পতিবার (২৫ জুলাই) দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাফোসা তাকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেন।
সাত সেমিফাইনাল আর ৩৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের সঙ্গে ৭ রানে হেরে ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে প্রোটিয়াদের
আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে দুই দলই। তাই বলার অপেক্ষা রাখে না কঠিন লড়াই হবে ম্যাচে।
আফগানিস্তানকে উড়িয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে (২৯ জুন, ২০২৪) ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা।
বড় মঞ্চে দুর্দান্ত শুরু করে শেষ বেলায় খেই হারানোর কারণে ‘চোকার্স’ তকমাটাও জুড়ে গেছে প্রোটিয়াদের সঙ্গে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় চমকের নাম আফগানিস্তান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও সুপার এইটে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে উঠেছিল রশিদ-নবীরা।
দুই দলের সামনেই সহজ সমীকরণ ছিল। জিতলেই সেমিফাইনাল, হারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়। এমন অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে শেষ চারে উঠলো দক্ষিণ আফ্রিকা। এই জয়ে গ্রুপ পর্বের পর সুপার এইটেও সব ম্যাচে অপরাজিত রইল প্রোটিয়ারা।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ডের বিশাল জয়ের পর এই ম্যাচটি অলিখিত কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচে জয়ী দলই শেষ চারে জায়গা করে নেবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে মাঠে নামছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যেতে চায় দুই দলই। এবারের আসরে চমক দেখিয়ে প্রথমবার সুপার এইটে উঠেছে যুক্তরাষ্ট্র।