দক্ষিণ কোরিয়ায় ১৯০ কোটি ডলার বিনিয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি প্রতিষ্ঠান। এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়।
- ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ সরকার
- * * * *
- খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
- * * * *
- সৌদি আরবের আকাশচুম্বী ভবনে ফের হুতি হামলা, আহত অন্তত ১১
- * * * *
- অসমাপ্ত কাজের চাপে ক্লান্ত মস্তিষ্ক: করণীয় জানালেন বিশেষজ্ঞরা
- * * * *
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত
- * * * *
দক্ষিণ কোরিয়া
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়েল দক্ষিণ কোরিয়ায় মাঝে মাঝে পরমাণু সাবমেরিন মোতায়েনের একটি চুক্তিতে সই করেছেন। এছাড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের পরমাণু বোমা ব্যবহার করতেও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে।
উত্তর কোরিয়া শুক্রবার হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের পরিকল্পিত যৌথ সামরিক মহড়া নিয়ে এগিয়ে গেলে, উত্তর কোরিয়া নজিরবিহীন প্রতিক্রিয়া দেখাবে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায়, এই যৌথ মহড়ার বিষয়ে দ্রুত পরিকল্পনা করা হয়।
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি মাছ ধরার নৌকা উল্টে নয়জন নিখোঁজ হয়েছেন। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছেন। কর্তৃপক্ষ বলছেন, নিখোঁজদের জন্য উদ্ধারকর্মীরা আকাশ থেকেও তাদের উদ্বার প্রচেষ্টা চালাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার আইনমন্ত্রী বলেছেন, দেশের সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট লী মিউং-বাক মঙ্গলবার প্রেসিডেন্টের ক্ষমা লাভ করেছেন। দুর্নীতির দায়ে দেওয়া তার ১৭ বছরের সাজা কমিয়ে তাকে ক্ষমা করা হলো। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তাদের পারস্পরিক সীমান্ত বরাবর পাঁচটি ড্রোন উড়িয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্বকাপের ২২তম আসরের শেষ আটে জায়গা নিশ্চিত করতে ব্রাজিলকে অবশ্যই এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে পরাজিত করতে হবে। তবে সোমবার (৫ ডিসেম্বর) বিশ্বমঞ্চের শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে বড় চমক দিতে চাইবে কোরিয়ানরা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হবে দল দুটি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার দক্ষিণ কোরিয়া ও জাপানী নেতৃবৃন্দের সাথে বৈঠকে উত্তর কোরিয়ার রাশ টেনে ধরার উপায় নিয়ে আলোচনা করবেন।
উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বড় ধরনের বিমান মহড়া চালিয়েছে। সোমবার যৌথভাবে দুই দেশ এ মহড়া চালায় এবং কমপক্ষে ২৪০টি যুদ্ধবিমান এতে অংশ নেয়।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল শহরে হ্যালোইন উৎসব উদযাপনের জন্য সমবেত হওয়া বিপুল জনতার ভিড়ে চাপা পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৪৯ জন নিহত এবং আরো ১৫০ জন আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও বিশের কোঠায় থাকা তরুণ