জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার লক্ষ্যে মঙ্গলবার (২৯ জুন) ভোরে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে ভোর ৪টা ২৫মিনিটে দেশ ছাড়ে তারা। এ সিরিজে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। ২০১৩ সালের পর আবারো জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ।
দল
পাবনা প্রতিনিধি: করোনা উপসর্গ নিয়ে পাবনা জেলা শ্রমিকদল সভাপতি মোঃ ওসমান গনি খান (৫৫) মারা গেছেন। শনিবার(১৯ জুন) বেলা ৪ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিমা হাসান খান সুইট এ তথ্য নিশ্চিত করেন।
ঘুষ গ্রহণ ও অর্থপাচার মামলায় বরখাস্ত হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থগোপাল বণিকের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালত তার জামিন মঞ্জুর করেন।
ইবি প্রতিনিধি: দীর্ঘ ১১ বছর পর গতকাল বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের জন্য নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। তবে কেন্দ্রের দেওয়া এ কমিটিতে দলীয় নীতিমালা না মেনে বিবাহিত, অছাত্র ও বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের পদ দেওয়ার অভিযোগ করে এ কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন পদ প্রত্যাশী নেতাদের একাংশ।
লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা আমেরিকার জন্য ২৪ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কোচ তিতে
সাভার প্রতিনিধি: গত ১ লা জুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচীতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ঢাকা জেলা উত্তর শাখা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের শিক্ষাসমগ্রী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।
কুবি প্রতিনিধি: দোয়া অনুষ্ঠান আয়োজন এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।
প্রথম করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শ্রীলংকা ক্রিকেট দলের খেলোয়াড় ও স্টাফরা। এমনটাই নিশ্চিত করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল।
আগামী মাসে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২২’ গ্রুপ-ই এর সম্মিলিত কোয়লিফিকেশন এবং এএফসি এশিয়ান কাপ-২০২৩ কে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের প্রশিক্ষণ শুরু হয়েছে।