দুপচাঁচিয়ায় বিএনপি-জামায়াত প্রার্থীর কুশল বিনিময় ভোটারদের প্রশংসা

দুপচাঁচিয়ায় বিএনপি-জামায়াত প্রার্থীর কুশল বিনিময়, ভোটারদের প্রশংসা

দুপচাঁচিয়ায় বিএনপি-জামায়াত প্রার্থীর কুশল বিনিময়, ভোটারদের প্রশংসা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে চলমান গণসংযোগের মধ্যেই দুপচাঁচিয়া উপজেলায় দেখা গেল ব্যতিক্রমী এক সৌহার্দ্যপূর্ণ দৃশ্য। বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার ও জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের একে অপরকে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন।