আবারো জ্বলে উঠলেন ফখর জামান, আরো একটা শতক তার ব্যাটে। ছিল মাত্র কুড়ি রানের ব্যবধান, ম্যাচটা শেষ না হলে পেয়ে যেতেন আরো একটা দ্বি-শতকও। তবে যা করেছেন, দলের জয়ের জন্য তাই ছিল যথেষ্ট। নিজেদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৭ রানের লক্ষ্য তাড়া করে সাচ্ছন্দ্যেই জয় পেয়েছে পাকিস্তান। শনিবার নিউজিল্যান্ডকে হারিয়েছে ৭ উইকেটে।
দুর্দান্ত জয়
প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুতে ঝড় বইয়ে দিয়েছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া ১ গোল পরিশোধ করতে পারলেও ব্রাজিলের শুরুর ঝড়েই যেন ৪-১ গোলে হারিয়ে গেল তারা।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারের শোক কাটিয়ে জয়ে ফিরল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে কাতালানরা ৩-০ ব্যবধানে হারিয়েছে এলচেকে।
কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে ফরাসি কাপের শেষ বত্রিশে জায়গা করে নিল পিএসজি। তৃতীয় রাউন্ডে রবিবার রাতে ফরাসি ফুটবলের পঞ্চম স্তরের দল ফিগনিসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা।
লিগ ওয়ানে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের নৈপুণ্যে মোনাকোকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। অন্যদিকে, স্কোর করতে না পারলেও একটি গোলে এসিস্ট করেছেন লিওনেল মেসি। অন্য গোলটি পেনাল্টি থেকে এসেছে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় স্কোরে ইনিংস শেষ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট হাতে ১৬৯ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। ২০ রানে জয় রানে জয় পায় লঙ্কানরা।
শুক্রবার রাতে জার্মান বুন্দেস লিগায় দশজন নিয়েও দুর্দান্ত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ৩-১ গোলে তারা হারিয়েছে ফুয়ের্থকে।
নয় গোলের নাটকীয় ম্যাচে দুর্দান্ত জয় পেল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদে জার্মান ক্লাব আরবি লাইপজিগের মুখোমুখি ম্যান সিটি। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ পর্যন্ত ৬-৩ গোলের ব্যবধানে জয় পায় ম্যান সিটি।