ইয়েমেনের হুতিদের হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সকল কর্মী ও পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। বুধবার (২১ অক্টোবর) কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।সূত্রটি জানিয়েছে, সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইনে অবস্থানরত দূতাবাসের কর্মীদের পরিবারকেও চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।