কোটি টাকা লুটপাটের অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দেশত্যাগ
সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সংদস্য আব্দুল্লাহ আল জ্যাকব এবং তার সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কার্যালয় পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।
গুমসংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে, এমন আরও সাবেক-বর্তমান ২০ সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিতের পাশাপাশি দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদতর এবং পুলিশের বিশেষ শাখাকে (এসবি) বিভাগের পক্ষ থেকে এ-সংক্রান্ত নির্দেশনাও দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেসনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।
সাবেক সংসদ সদস্য ও বিআইএফসি সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নান ওরফে আবদুল মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম তালুকদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, তার স্ত্রী শামিমা হাবিব, দুই সন্তান আবুর হাসান তানিম ও সনিয়া হাসান তন্নির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।