জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে রাজধানী ঢাকাসহ রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার সকালে দেড় ঘণ্টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুৎহীন ছিল।
দেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমের বিকাশ তার আমলেই হয়েছে এবং যা বলতে চায় তা বলার স্বাধীনতা রয়েছে গণমাধ্যমের।
আট দল নিয়ে অনুষ্ঠিতব্য আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে দল পেয়েছেন বাংলাদেশের পাঁচ জন ক্রিকেটার।
এরমধ্যে সাকিব আল হাসান আগেই দল নিশ্চিত করেছিলেন।
নারী এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।
সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম।
বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সাম্প্রতিক মর্টার শেল গোলাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ২৪টি দেশের সেনাপ্রধানরা।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান আজ রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। মঙ্গলবার সকালে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা গুলো বলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।
চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি বেড়েছে ৪৫ শতাংশ।