সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
দেশ
নব প্রতিষ্ঠিত ইসলামিক আমিরাত সরকারের সহকারী প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার বিশ্বের বিভিন্ন দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেছেন, আফগানিস্তানের কাবুলে অবস্থিত বিভিন্ন বিদেশী দূতাবাসগুলো আবারো চালু করুন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তপু বর্মণের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশে বিদেশী টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রয়েছে। রাত থেকে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিদেশী চ্যানেলগুলো তাদের মূল কনটেন্টের সাথে কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না- সরকারের তরফ থেকে এমন নির্দেশনার কারণে কেবল অপারেটরা এমন সিদ্ধান্ত নেন।
করোনাভাইরাসের প্রতিশেধক হিসেবে দেশে এখন পর্যন্ত ৫ কোটির অধিক ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এ পর্যন্ত ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন।
মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ ৩২৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনে যোগদান শেষে তার যুক্তরাষ্ট্র সফর সমাপ্ত করে আজ রাতে ওয়াশিংটন ডিসি থেকে হেলসিঙ্কি হয়ে দেশে ফিরবেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ২৩ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৮৬০ জনের শরীরে।
মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনীতি সাধারণ ও গণমানুষের জন্য। গরীব-দু:খী, মেহনতী মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করেন। তার হাত ধরে বাংলাদেশে গরীব মেহনতী মানুষের মুখে হাসি ফুটেছে।’