দেশে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে ।এর আগে গত ২৭শে জুন দেশে ১১৯ জনের মৃত্যুর খবর দিয়েদিল স্বাস্থ্য বিভাগ।
- জর্ডানে প্রশিক্ষণের সময় সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত
- * * * *
- জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে লস্কর ই-তৈয়বার জ্যেষ্ঠ কমান্ডার নিহত
- * * * *
- কুষ্টিয়া সীমান্তে পৃথক ৩ টি অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- * * * *
- জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও
- * * * *
- আট ইসরায়েলি কোম্পানির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
- * * * *
দেশ
বিদেশে গমনইচ্ছুক কর্মরত প্রবাসী শ্রমিকদের টিকা জটিলতার জন্য ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যানমন্ত্রী ইমরান আহমেদ
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে আবারেও ৮৮ বাংলাদেশীসহ ২২৯ বিদেশী শ্রমিক গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির ক্লাংয়ের একটি কারখানায় অভিযানের সময় ২২৯ বিদেশী কর্মীদের গ্রেফতার করা হয়।
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা জাতীয় সংসদকে জানিয়েছেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৪ নভেম্বর থেকে শান্তি সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ।
দেশে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত ৮ হাজার ৮২২ জনের নতুন রেকর্ড হয়েছে। আর আগে গত ২৮শে জুন ৮ হাজার ৩৬৪ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্যবিভাগ।
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) করা আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচক-২০২০ এ ২৫ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনী ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি করা হয় এবারের সূচকে।
বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলারের মাইলফলক পার করেছে। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এর আগে ৪৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ৩ মে। প্রচুর পরিমাণ রেমিট্যান্স এলেও বৈদেশিক মুদ্রার খরচ তুলনামূলক কম হওয়ায় রিজার্ভ বাড়ছে বলে জানান সংশ্লীষ্টরা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে মহামারির মধ্যে এমন রিজার্ভ অর্জন সম্ভব হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৩৮৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন।
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ-ভারতসহ ছয় দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। সোমবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানায় তুরস্কের গণমাধ্যম আনাদোলু।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছে।