দেশ

২০ জুন থেকে গাজীপুর-টঙ্গী-ঢাকা রুটে চলবে বিশেষ ট্রেন

২০ জুন থেকে গাজীপুর-টঙ্গী-ঢাকা রুটে চলবে বিশেষ ট্রেন

গাজীপুর-ঢাকা রুটের যাত্রীদের চলাচল আরো সহজ করতে বিশেষ ট্রেন চালুর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আগামি রবিবার (২০ জুন) থেকে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেন চালু করবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সারা দেশে বজ্রসহ মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা

সারা দেশে বজ্রসহ মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা

দেশের ছয় বিভাগের অধিকাংশ জায়গায় এবং দুই বিভাগের অনেক জায়গায় মাঝারী ধরনের বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভারতের সাথে সীমান্ত বন্ধ থাকবে আরও ১৬ দিন

ভারতের সাথে সীমান্ত বন্ধ থাকবে আরও ১৬ দিন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের সাথে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৬ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ৩০ জুন পর্যন্ত ভারতের সাথে স্থলসীমান্ত বন্ধ থাকবে। রবিবার (১৩ জুন) সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত, একাই বগি নিয়ে ঢাকায় গেলেন ট্রেন পরিচালক

করোনায় আক্রান্ত, একাই বগি নিয়ে ঢাকায় গেলেন ট্রেন পরিচালক

পাবনা প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ট্রেন পরিচালক শরিফুল ইসলাম। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত এ রেল কর্মকর্তাকে ঢাকায় পাঠানোর জন্য খুলনা-ঢাকা রুটের চিত্রা এক্সপ্রেসে আলাদা একটি বগি যুক্ত করা হয়। কোয়ারেন্টাইন কোচ হিসেবে যুক্ত এ বগিতে একাই ঢাকার উদ্দেশে রওনা দেন শরিফুল ইসলাম।

বাংলাদেশকে থেকে কেউ এবার হজে যেতে পারবে না

বাংলাদেশকে থেকে কেউ এবার হজে যেতে পারবে না

সৌদি আরব ঘোষণা করেছে, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর শুধু সৌদি আরবে অবস্থানরত মুসলিমরাই হজ পালনের সুযোগ পাবেন, ফলে দেশটির বাইরে থেকে কেউ সেখানে গিয়ে এবার হজ পালনের সুযোগ পাবে না।