দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতেই করোনা রোগী পাওয়া গেছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়। যেখানে মোট রোগীর প্রায় ৭৩ শতাংশ শনাক্ত হয়েছে।
দেশ
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণ কেড়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন আরও ৪১৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন নতুন করে ১৬ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার ওপর অর্থনৈতিক প্রভাব কাটিয়ে উঠতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আজ বৃহস্পতিবার একটি ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পঞ্চম দিনের পরীক্ষায় ৬৫টি নমুনার মধ্যে ১৩টিতে করোনার জীবাণু পাওয়া যায়
করোনাভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে এবারের রমজানে ফুটপাতে ইফতারির দোকান বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
করোনা ভাইরাসে আক্রান্ত মোট সংখ্যার ৭৩ শতাংশ ঢাকা বিভাগের। আজ বুধবার পর্যন্ত সারাদেশে ৩ হাজার ৭৭২ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট -এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় গরীব ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পাশে থাকবে চীনা সরকার।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসজনিত সংকটময় পরিস্থিতিতে সিঙ্গাপুর থেকে বিশেষ ফ্লাইটে ১৮৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
মাত্র ১৫ মিনিটে করোনাভাইরাস পরীক্ষার কিট আবিষ্কার করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এই কিট আগামী শনিবার বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে।