দেশ

সৌম্যের দেড়শ’ ছাড়ানো ইনিংসে বাংলাদেশের লড়াকু পুঁজি

সৌম্যের দেড়শ’ ছাড়ানো ইনিংসে বাংলাদেশের লড়াকু পুঁজি

প্রথম ম্যাচে কোনও রান না করেই ফিরেছিলেন সৌম্য সরকার। তার ফর্ম নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। লম্বা সময় রানখরায় থাকা সেই সৌম্যই পথ দেখালেন বাংলাদেশকে। কোনো ব্যাটারই যখন উইকেটে থিতু হতে পারছিলেন না, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশি ব্যাটার হিসেবে সবচেয়ে বড় ইনিংসটি খেলেছেন তিনি।  

দেশে করোনায় ৫ জন আক্রান্ত

দেশে করোনায় ৫ জন আক্রান্ত

দেশে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী

বুধবার সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরব বসন্তের স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হবে না: হানিফ

আরব বসন্তের স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হবে না: হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের পর থেকে এদেশে বহুবার আরব বসন্তের গল্প শোনানো হয়েছে। আরব বসন্তের স্বপ্ন আরবেই দেখতে হবে। বাংলাদেশে এ স্বপ্ন বাস্তবায়িত হবে না।

আগামী বছরও ২৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাবে বাংলাদেশ: বিশ্বব্যাংক

আগামী বছরও ২৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাবে বাংলাদেশ: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৩ সালে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে। আগামী বছরও বাংলাদেশে একই পরিমাণ রেমিট্যান্স পাবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সাম্প্রতিক ব্যালান্স অভ পেমেন্ট সংকটের কারণে বাংলাদেশের আনুষ্ঠানিক রেমিট্যান্সের প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকতে পারে।

দেশে ব্যবহৃত অধিকাংশ অ্যান্টিবায়োটিক ৯০% অকার্যকর হয়ে পড়েছে: গবেষণা

দেশে ব্যবহৃত অধিকাংশ অ্যান্টিবায়োটিক ৯০% অকার্যকর হয়ে পড়েছে: গবেষণা

মানবদেহে সংক্রমণ ঘটানো প্রধান জীবাণুগুলোর বিরুদ্ধে বাংলাদেশে ব্যবহৃত অ্যাক্সেস অ্যান্ড ওয়াচ গ্রুপের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রায় ৯০ ভাগ অকার্যকর হয়ে পড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। 

সারাদেশে ৪২২‌টি র‌্যা‌বের টহল দল মোতা‌য়েন

সারাদেশে ৪২২‌টি র‌্যা‌বের টহল দল মোতা‌য়েন

বিএন‌পিসহ সমমনা দ‌লের ডাকা হরতাল কর্মসূ‌চি‌তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট প্যাট্রলিং সহ রাজধানীতে র‍্যাবের ১৩০ টি টহল দল মোতায়েন করা হ‌য়েছে। সারাদেশে মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে ৪২২ টি টইল দল।