আল্লাহ-তায়ালার কাছে কেউ যদি দোয়া করে, তাহলে তিনি শোনেন এবং সাড়া দেন। তিনি মহানবীকে (সা.) বলেছেন, ‘যদি আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন (আপনি বলুন), ‘আমি তো কাছেই আছি। প্রার্থনা করলে আমি প্রার্থনা কবুল করি। তাই তারা যেন আমার আদেশ মানে। (সুরা বাকারা, আয়াত ১৮৬)