ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে শ্রী বালেশ্বর মন্দিরে রামনবমী উপলক্ষে পুজো দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে ৫০ ফুট নীচে পড়ে ৩৫ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) ওই দুর্ঘটনা ঘটেছে। রামনবমী উপলক্ষে পূজা দিতে পুণ্যার্থীরা মন্দিরটিতে জড়ো হয়েছিলেন।
ধস
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত সাত জনের প্রাণহানি হয়েছে। প্রায় ৫০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা সোমবার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
ভয়াবহ ভূমিধসে ব্রাজিলে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে মা-মেয়ে ও চার শিশুও রয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বেশ কিছু লোক। ভূমিধসে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।
ভারতের রাজধানী নয়াদিল্লির ভজনপুর এলাকায় হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে ধসে পড়েছে একটি বহুতল আবাসিক ভবন।
ইন্দোনেশিয়ায় প্রবল মৌসুমি বৃষ্টির কারণে ভূমিধসের ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। সোমবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় রাইয়ু দ্বীপ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।
‘আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ধসে পড়ার’ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে উত্তর কোরিয়া। মার্কিন সরকার কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সাথে বিশাল আকারের যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করার পর পিয়ংইয়ং এ প্রতিক্রিয়া জানাল।
তুরস্কে ভূমিকম্পে ভবনধসের ঘটনায় ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দেশটির আইনমন্ত্রী শনিবার এই তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম নগরের জামালখানে দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে দুই জন হয়েছে।বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলল ৪টার দিকে নগরের জামালখানের সিকদার হোটেলের পাশের ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৬ জন মারা গেছেন। কর্তৃপক্ষ রোববার এ খবর জানিয়েছে।