ধাক্কা

হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর হাতিরঝিল কুনিপাড়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম জাসিদুল মিয়া জাহিদ (২৪)। তিনি পেশায় তেজগাঁও সাত রাস্তায় অবস্থিত পাটোয়ারী এলপিজি অটোমোবাইল ওয়ার্কশপের শ্রমিক ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল এক আরোহী সৌরভ (২৫) আহত হয়েছেন। 

রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় আইনজীবী নিহত

রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় আইনজীবী নিহত

রাজধানীর কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় মো. মোখলেসুর রহমান (৭৫) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় ফেরিডুবি

পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় ফেরিডুবি

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারীসহ দু’জন নিহত

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারীসহ দু’জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় নারীসহ দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার পৌলি ও সল্লা এলাকায় পৃথক দু’স্থানে এ ঘটনা ঘটে। 

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত, মা আহত

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত, মা আহত

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার শানুহার বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে মো. রাফি বেপারী (৩) নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় শিশুটির মা রূপা বেগম গুরুতর আহত হয়েছে। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় আবু হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৮টার দিকে ভেড়ামারা ১২ মাইল পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।