প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ পরিস্থিতি থেকে স্থায়ীভাবে উত্তরণ নিশ্চিত করে ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য একটি বৈশ্বিক রোডম্যাপের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন।
ধান
জাতিসঙ্ঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকেল ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।ৃ
রাজধানীর আগারগাঁও তালতলার একটি ভবনের ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে আরিফুল ইসলাম শান্ত (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি মেট্রোরেলের কর্মচারী ছিলেন।
রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁধন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পূর্ব তেজতুরী বাজার এলাকায় রংয়ের কাজ করতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।
পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে সব অংশীজনের সঙ্গে কাজ করার জন্য বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে তিনি যাত্রা করেছেন বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস নিশ্চিত করেছে।
নিউইয়র্কে জাতিসঙ্ঘের ৭৬তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে দুই সপ্তাহের সরকারি সফরে শুক্রবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ইউপি নির্বাচনে বিরোধের জেরে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি সরফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছামাদ আজাদ হত্যায় চারজনের মৃত্যুদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।
১২ বছর ও তদূর্ধ্ব বয়সী ছাত্র-ছাত্রীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার সরকারের এই পরিকল্পনার কথা জানান।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন ওলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।