খুলনায় বিভাগীয় মহাসমাবেশে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাসহ আশপাশের জেলাগুলো থেকে মিছিল নিয়ে আসছেন তারা।
ধান
খুলনায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ১০ জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রুটে এই ট্রেন চলাচল করবে। এসব ট্রেন নওয়াপাড়া, যশোর, বেনাপোল, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, আলমডাঙ্গা, মোবারকগঞ্জ ও কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ছেড়ে খুলনায় আসবে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নাশকতার দায়ে তাদের আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) জেনারেল অ্যাসেম্বলি-২০২৩ এ যোগ দিতে তিনদিনের সরকারি সফরে সিঙ্গাপুরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সরকার পদত্যাগের দাবি আদায়ে লক্ষ্যে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজধানীর শান্তিনগরে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪) নামে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ছয় বছর পর খুলনায় আসছেন। সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউজ মাঠে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
দেশের দুস্থ ও শীতার্তদের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে দুই লাখ ৫০ হাজার কম্বল প্রদান করেছে। গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছ থেকে কম্বল গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবেলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশকে অগ্নিসংযোগের মতো সব বাধা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।
আগামীকাল সোমবার খুলনায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দুপুরে খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। খুলনায় উদ্বোধন করবেন ২২টি উন্নয়ন প্রকল্প।