রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়। তারা হলেন- আবুল কালাম (৪১) ও শফিকুল ইসলাম (৩৯)।
ন গ্রেফতার
জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিনুর রহমানকে (৩৯) অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদকে (৫৫) গ্রেফতার করেছে যৌথবাহিনী।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে নগরের মনছুরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়নকে গ্রেফতার করা হয়েছে।
পুরান ঢাকার মিটফোর্ড এলাকাকেন্দ্রিক ফেনসিডিল ও টাপেন্টাডল (ব্যথানাশক হিসেবে ব্যবহৃত) কারবার চক্রের মাস্টারমাইন্ড লিটন গাজী (৩৭) ও তার চার সহযোগীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ। রবিবার রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব।শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজারের রামু উপজেলা বাইপাস সড়কের ফুটবল চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি নেতা কবির আহমদ সওদাগরকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নাসির উদ্দিন (৩৮) ও মোস্তাফিজুর রহমান সোহেল (৩২)।
সিলেটে পৃথক অভিযান চালিয়ে ওয়ার্ড ছাত্রলীগ ও শ্রমিকলীগের সভাপতি এবং এক ক্যাডারকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।