গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। নিহত ওই কিশোরের নাম আপন হাসান (১৩)।
নিখোঁজ
সুনামগঞ্জর দিরাই উপজেলার বড়নগদিপুর গ্রামের হাওরে নৌকা দিয়ে মাছ ধরার সময় পল্লী বিদ্যুতের খুঁটির টানা দেওয়া তারে বিদ্যুতায়িত হয়ে হাওরে পানিতে পড়ে আব্দুল খালেক মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজ হওয়ার ছয়দিন পর রদিয়া আক্তার রুহি (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরের টঙ্গীতে পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে টঙ্গীর গোপালপুর কাজীবাড়ি মাজার এলাকার একটি পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ইমরান হোসেন (৮) ও ইব্রাহিম আলী (১২) নামে দুই ভাই নিখোঁজ হয়েছে।
কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গোসলে নেমে মো. আল আমিন (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের দুই দিন পর একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে সাবেক এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের স্বজনেরা এই হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।
বরিশালের মুলাদী উপজেলা থেকে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চাটখিলে সাবেক এক মাদারাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি।
বরিশালের গৌরনদীতে গত ১০ দিন ধরে নিখোঁজ শিশু কন্যার লাশ পুকুর থেকে উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করা হয় বলে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন।