কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সাথে মামলাটি এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে।
নিষ্পত্তি
তদন্ত পর্যায়ে দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞায় আদালতের অনুমতি নেয়াসংক্রান্ত হাইকোর্টের রায় এবং আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে রায় দিয়েছেন আপিল বিভাগ।
চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির জামিন আবেদনের ওপর আদেশের কপি পাওয়ার দুইদিনের মধ্যে কেন শুনানির নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সারাদেশের অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ৩ লাখ ১৫ হাজার ৫৬৮ মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
অধঃস্তন দেওয়ানি ও অর্থ ঋণ আদালতে আইনে বর্ণিত মধ্যস্থতায় মামলা নিষ্পত্তিতে সুপ্রিমকোর্ট নির্দেশনা জারি করেছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত সার্কুলার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রতি জোর দিতে জেলা জজদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।