যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো তিনজন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পুলিশ হামলাকারীকে হেফাজতে নিয়েছে। স্থানীয় সময় শনিবার টপস ফ্রেন্ডলি মার্কেটে এই ঘটনা ঘটে।
নিহত ১
ফরিদপুরের সালথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
ভারতের একটি মন্দিরে রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
সুদানের দারফুরের পশ্চিমাঞ্চলীয় ক্রেইনিক শহরে প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬৮ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৯৮ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে দাতা সংস্থাগুলো।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় অটোভ্যানের একযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা রামের জন্ম উদযাপন উৎসব 'রাম নবমী' উপলক্ষে গতকাল র্যালির সময় ভারতের চার রাজ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে সংঘর্ষ হয়েছে।
রাজশাহীর চারঘাট উপজেলায় মসজিদ কমিটি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু ‘জন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোতকার্তিক গ্রামে এ ঘটনা ঘটে।
ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যজুড়ে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জন মারা গেছে। এদের মধ্যে আটটি শিশু রয়েছে। নিখোঁজ রয়েছে পাঁচজন। কর্তৃপক্ষ শনিবার এ খবর জানিয়েছে।
বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের পাশে লস্করপুর নামক স্থানে বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ওই বাসের হেলপার বলে যাত্রীরা জানিয়েছে। তার বসয় আনুমানিক ৩৫ বছর।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ও সিএনজির সংঘর্ষে দিপু চন্দ্র (৩৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।