শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)-এর চাহিদার ভিত্তিতে ৬৮৮টি শূন্য পদে নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহবান করা হয়েছে।
নিয়োগ
করোনাভাইরাস মহামারীতে চিকিৎসা সেবার মান বাড়াতে কোনো ইন্টারভিউ ছাড়াই ৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বেসরকারি ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল আজ বিকেলে প্রকাশ করা হবে। সন্ধ্যার পর থেকে আবেদনকারী প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল চলে যাবে। পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে।
করোনা পরিস্থিতি মোকাবিলা ও সরকারি হাসপাতালে সেবার মান বাড়াতে দেশে আরও ৮ হাজার ৫৩৪ জন নার্স নিয়োগ দেওয়া হবে।
শিক্ষকতার চাকরির জন্য আবেদন করেছেন মহেন্দ্র সিং ধোনি! এখানেই শেষ নয়। ধোনির বাবার নাম নাকি শচীন তেন্ডুলকর! ভারতের ছত্তিশগড়ে শিক্ষক নিয়োগের সময় উঠে এল এমনই এক অদ্ভুত প্রার্থীর পরিচয়। যাকে ঘিরে স্বাভাবিক ভাবেই বিতর্ক ঘনিয়েছে। সেই সঙ্গে তৈরি হয়েছে মজার আবহও।
জাহিদ হাসান (নয়ন):- শিক্ষাই জাতীয় ও সামাজিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান করতে পারে। আর শিক্ষকের উপরেই যেহেতু জাতীর ভবিষ্যৎ। কাজেই এত বড় জাতীয় দায়িত্বকে অবহেলা করা উচিত নয়। দেশের শিক্ষা বিভাগ সুসংগঠিত ও সফল হলে অন্য সকল বিভাগ সহজেই সফল হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী ২ হাজার ৫০০ জনকে নিয়োগের সুপারিশের (এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান) আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। এর ফলে এনটিআরসিএ কর্তৃপক্ষ থেকে তাদের নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগ দিতে আর কোনো বাধা রইলো না।
প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের ৭ দিনের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বুধবার রেলভবনে রেলমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক (এনটিআরসিএ) নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার সুপারিশের আদেশ দিয়েছেন হাইকোর্ট