সারাদেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নীলফামারীতে টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় জেলায় ২ লাখ ১০ হাজার ২৬৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
নীলফামারী
নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক পথচারী।
বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা ও নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
নীলফামারীর জলঢাকায় মমিনুর রহমান (১৬) নামের এক কিশোরের মরদেহ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আতিকুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নীলফামারীতে পুলিশ অভিযান চালিয়ে ৯টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া গরুর মধ্যে তিনটি গরু একটি চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে পুলিশ।
‘দুর্যোগ প্রস্তুুতি লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে তুলার গোডাউনসহ এক পুলিশ সদস্যদের বাড়ি পুড়ে গেছে।
নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় চারটি যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৫টি হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজারদর স্থিতিশীল রাখতে নীলফামারীতে বিশেষ নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন।