১১ দলীয় জোট সমর্থিত ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন করেছেন, ভিপি নুর আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন? তিনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনে নিজের নির্বাচনী প্রচারণার সময় এক আলাপকালে এ প্রশ্ন করেন তিনি।