নৌকাডুব

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন চার জন। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

পাকিস্তানে বরযাত্রীবাহী নৌকাডুবে ২১ জনের মৃত্যু

পাকিস্তানে বরযাত্রীবাহী নৌকাডুবে ২১ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাবে ইন্দুস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন নারী ও দুটি শিশু রয়েছে। সোমবার শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

কিশোরগঞ্জে নৌকাডুবি : নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে নৌকাডুবি : নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ইটনা ফায়ার সার্ভিস ডুবুরি দল এই তিনজনের লাশ উদ্ধার করে।

মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৪৩ অভিবাসনপ্রত্যাশী নিহত

মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৪৩ অভিবাসনপ্রত্যাশী নিহত

মরক্কোর দক্ষিণাঞ্চলে তারফায়া উপকূলে নৌকাডুবিতে তিন শিশুসহ ৪৩ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্পেনভিত্তিক সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাস’র সোমবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানায়।

শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ ২

শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্ক হেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক গৃহবধূ ও এক কিশোরী নিখোঁজ রয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার চনপাড়া-নোয়াপাড়া নৌ রুটে এ দুর্ঘটনা ঘটে। ইছাপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িগঙ্গায় নৌকাডুবি : ২ জনের লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় নৌকাডুবি : ২ জনের লাশ উদ্ধার

ঢাকার কামরাঙ্গীরচরের হুজুর ঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে এক নারী ও একশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- রেখা (২৯) ও সানজিদা (৮)।সোমবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

লিবিয়া উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ ১৬ জনের মৃত্যুর আশঙ্কা

লিবিয়া উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ ১৬ জনের মৃত্যুর আশঙ্কা

লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে ১৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর জীবিত উদ্ধার করা হয়েছে বাংলাদেশিসহ ২২ জনকে। আর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনজনের।