পঞ্চগড়

পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে শিশির, বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে শিশির, বিপর্যস্ত জনজীবন

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরা শিশিরের সঙ্গে হিমেল হাওয়া যোগ হওয়ায় উত্তরের এই জনপদের মানুষের অবস্থা কাহিল হয়ে পড়েছে। 

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে

তাপমাত্রা কমে আসায় কনকনে শীতের প্রকোপে জবুথবু উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ের মানুষ। দুই দিন ধরে ভোরে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে বরফের অনুভূতি। গ্রামাঞ্চলের হতদরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

পঞ্চগড়ে আজও সর্বনিম্ন তাপমাত্রা, দিনে গরম রাতে শীত

পঞ্চগড়ে আজও সর্বনিম্ন তাপমাত্রা, দিনে গরম রাতে শীত

হিমালয় কন্যা নামে খ্যাত  উত্তরের জেলা পঞ্চগড়ে  দিন দিন তাপমাত্রা কমতে শুরু করলেও এখনো শুরু হয়নি শীতের তীব্রতা। কয়েকদিন ধরে রাত থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা বাড়ছে। তবে সকাল হলেই কেটে যাচ্ছে শীত। 

পঞ্চগড়ে কনকনে শীত, তিনদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে কনকনে শীত, তিনদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

হিমালয়ের কোলঘেঁষে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ঠান্ডা আবহাওয়ায় জেঁকে বসেছে শীত। দিনের বেলা আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে শীত। গত তিনদিন ধরে ১০ ডিগ্রির ঘরে রয়েছে তাপমাত্রা।

শীতে কাঁপছে পঞ্চগড়

শীতে কাঁপছে পঞ্চগড়

হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। গেল কয়েক দিনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির।মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালেও কুয়াশায় ঢাকা ছিল পঞ্চগড়। যদিও দুপুরের দিকে সূর্য উঁকি দিয়ে কিছুটা উষ্ণতা ছড়ালেও বিকেলের পর থেকে কমতে শুরু করে তাপমাত্রা।

পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

পঞ্চগড়ে শীত ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট ও প্রকৃতি। দিনে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হতে থাকে।সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনের দিকে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়ের জনপদ, তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস

ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়ের জনপদ, তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস

হিমালয়ের কাছাকাছি হওয়ায় তুলনামূলক শীতের প্রকোপ বেশি দেখা যায় উত্তরের জেলাগুলোতে। ইতিমধ্যে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে পঞ্চগড়ের জনপদ।