পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পরমাণু অস্ত্রের হুমকি থেকে বিশ্বকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।
- গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া
- * * * *
- দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪
- * * * *
- হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
- * * * *
- রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা
- * * * *
- ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুযোগ পেল বাংলাদেশ
- * * * *
পরমাণু
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ শিগগিরই বেলারুশের কাছে অত্যাধুনিক ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র তুলে দেবে। সাধারণ ওয়ারহেডের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বেলারুশে মোতায়েন করা হলে ইউরোপের বহু দেশ ও সেসব দেশে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে।
উত্তর কোরিয়া একটি পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সঠিক সময়ে তারা এটির পরীক্ষা চালাবে। সিউলের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
উত্তর কোরিয়া তার সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, পরিকল্পিত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর আগে উত্তর কোরিয়া সতর্ক-সংকেত হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, রাশিয়া তাদের আগ্রাসনে হোঁচট-খাওয়ার পর হতাশা থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস একই ধরনের মন্তব্য করেন।
পূর্ব-ইউরোপের বাল্টিক অঞ্চলে পরমাণু অস্ত্র মোতায়েনের হুমকি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ড যদি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোয় যোগ দেয় তাহলে বাল্টিক অঞ্চলে নিজের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে মস্কো।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএই) সোমবার জানিয়েছে, তারা ইউক্রেনের অবরুদ্ধ দ্বিতীয় নগরী খারকিভে কামানের গোলার আঘাতে একটি পরমাণু গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছে। তবে সেখানে তেজস্ক্রিয়তার মাত্রার পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে আগুনের ঘটনায় পরমাণু বিশেষজ্ঞরা বলছেন, এটি আরেকটি ‘চেরনোবিল’ হবে না, কিন্তু তার পরও এর ঝুঁকি মারাত্মক।
এই বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ।রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে।সে অঞ্চল থেকে ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।
ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে রাশিয়া এবং ইউক্রেনের সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি ভবনে রাশিয়ার বোমা হামলায় সেখানে আগুন ধরে যায়।