চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকো বাজার থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন, জাতীয়তা সনদ ও প্রত্যয়নপত্রসহ বিভিন্ন সনদ জালিয়াতির অভিযোগে মো. রাসেল (২৫) নামের এক দোকানিকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
পরিচয়
চট্টগ্রাম নগরীর খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করা হয়েছে।শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ।
বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও লোকজনের কাছে ডিবি কর্মকর্তা ও এনএসআই সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় গতকাল বুধবার মধ্যরাতে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ডিবি পরিচয় দেওয়া ছয় প্রতারককে আটক করেছে পুলিশ।
যশোরের বাঘারপাড়ায় দুই হিন্দুবাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতদল।
অন্যের কাছে নিজেকে ভালো প্রমাণের জন্য বা নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য যে ব্যক্তি অন্যের বদনাম করে একজনের সাথে অন্যের দ্বন্দ্ব লাগিয়ে দেয় তাকে চোগলখোর বলে।
ইউক্রেনে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় একটি জুয়ার আসরে ডিবি পুলিশ পরিচয়ে হানা দেয়ায় দু’জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।রোববার (২২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে আটক ওই দু’জনের একজন পুলিশের এসআই ও অপরজন বরিশাল মহানগর ছাত্রদল নেতা। তাদের কাছ হ্যান্ডকাফও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর রমনার কাকরাইল মোড়ে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।