বেলুচিস্তানে বিশেষ অভিযানের সময় এক মেজরসহ পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। বুধবার (১৩ মে) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানি সেনা
পাকিস্তানের হামলার জবাবে চালানো পালটা অভিযানে পূর্বাঞ্চলের কুনার ও নানগারহার প্রদেশের ‘ডুরান্ড লাইন’ সীমান্তের কাছে একটি পাকিস্তানি সামরিক চৌকি দখল করেছে আফগানিস্তান।
আফগান সীমান্তে পাকিস্তানের সেনাাবাহীর একটি নিরাপত্তা চৌকিতে হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৬ জন পাকিস্তানি সেনা।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে অভিযান চালিয়ে ২২ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা।
পাকিস্তানের উত্তর উয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে একটি আত্মঘাতী হামলায় অন্তত ৭ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। শুক্রবার এই হামলার ঘটনা নিশ্চিত করেছেন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা।
জম্মু ও কাশ্মীরের উরিতে অনুপ্রবেশ ঘিরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে বড় ধরনের গোলাগুলি হয়েছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।
মাস দুয়েক আগেই ভারতের সঙ্গে চরম এক সংঘাতে জড়িয়েছিল পাকিস্তান। ১৯ দিনের ওই সংঘাত ভয়াবহ রূপ ধারণের আগেই মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধবিরতিতে সম্মত হয় দুদেশ। এরই মধ্যে সামনে এসে উপস্থিত আরও একটি ভয়াবহ সংঘাত।
ভারতের সঙ্গে উত্তেজনার জেরে সীমান্তে নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জোব ও সুই এলাকায় পৃথক দুটি সামরিক অভিযান চলাকালে দেশটির সেনাবাহিনীর ১২ জন সদস্য নিহত হয়েছেন।