যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেন সঙ্ঘাতের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করবেন।
- ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার মক্তব শিক্ষক
- * * * *
- মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ
- * * * *
- ৬৪ টেস্টে ২২৯ উইকেট, সাদা জার্সিকে বিদায় জানালেন শামি
- * * * *
- ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
- * * * *
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- * * * *
পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আইনসভার সদস্যদের সাথে এক বৈঠকে বলেন, রাশিয়া নিজেকে বিচ্ছিন্ন করবে না বরং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে সম্পর্ক প্রসারিত করবে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের ঘনিষ্ঠ মিত্র চীনের প্রেসিডেন্ট শি জিন পিং প্রথমবারের মতো প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোন আলাপ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ এবং অর্থবহ কথা হয়েছে।’
মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শংফু বৈঠক করেছেন। রোববার (১৬ এপ্রিল) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তিন দিনের রাশিয়া সফরের মাসখানেকের কম সময়ের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার মস্কোতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন, ‘ইউক্রেন সঙ্কটের’ জন্য ওয়াশিংটন দায়ী। ক্রেমলিনে একটি অনুষ্ঠানে তার পরিচয়পত্র গ্রহণ করার সময় তিনি এমন কথা বলেন।
এপ্রিলে মাসে তুরস্কে যেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী ২৭ এপ্রিল তুরস্কে পারমাণবিক শক্তিসমৃদ্ধ চুল্লি উদ্বোধন করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাতোম আক্কু নামের এ চুল্লিটি তৈরি করেছে। এটি উদ্বোধনেই পুতিন তুরস্কে যেতে পারেন বলে জানিয়েছেন এরদোয়ান।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন তার নিন্দা জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। রোববার এই জোট পুতিনের সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য বলে মন্তব্য করেছে।
সামরিক জোট গড়ছে না চীন ও রাশিয়া বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ক্রেমলিনে বৈঠকের কয়েক দিন পর রোববার রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট এ শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিবেশী বেলারুশের সাথে ওই দেশের ভূখণ্ডে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের একটি চুক্তি করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে পাশ্চাত্যের সাথে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে শনিবার এই চুক্তির কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।