আরো এক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পুলিশ সুপার পদ মর্যাদার ওই কর্মকর্তার নাম মো: মুনির হোসেন।মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রপতির পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অবসরে পাঠানো হয়।
পুলিশ
ইরাকের উত্তরাঞ্চলে কিরকুকের কাছে এক হামলায় রোববার ফেডারেল পুলিশের অন্তত সাত সদস্য নিহত হয়েছে। এলাকাটিতে ইসলামিক স্টেট গ্রুপ জিহাদিদের অবশিষ্টাংশ সক্রিয় রয়েছে। পুলিশ ও সরকারি সূত্র এএফপি’কে এ কথা জানায়।
১০ ডিসেম্বরের মতো ভবিষ্যতেও এমন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় মঙ্গলবার গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রংপুর বুড়িরহাট কলেজ মোড়ে পরিবহন ও যানবাহনে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ রাকিব বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ। সোমবার বিকালে রংপুর মেট্টোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন।
শনিবার (১০ ডিসেম্বর) বিএনপিকে গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে সমাবেশের জন্য ২৬ শর্ত বেঁধে দেয়া হয়েছে।
রাজধানীর কাকরাইলের নাইটএঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে দেয়া হয়েছে ব্যারিকেড। পুরো পল্ট এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া বিএনপি কার্যালয়ের ফটকে তালা ঝুলছে।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা ও তল্লাশি কেন্দ্র। ঢাকায় ঢুকতে সবাইকে চেক করছে পুলিশ।
অনুমতি না মেলায় আগের সিদ্ধান্ত থেকে সরে এলো বিএনপি। রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে এবার কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চেয়েছে দলটি। তবে পুলিশের পক্ষ থেকে মিরপুর বাঙলা কলেজের মাঠ ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ মমতাজ বিড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন।