বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, চরম লোডশেডিংয়ের কারণে বাংলাদেশের পোশাক সরবরাহকারীরা আন্তর্জাতিক পোশাকের খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডের কাছে পণ্য সরবরাহ করতে সমস্যায় পড়েছেন।
পোশাক কারখানা
গাজীপুর মহানগরের চৌরাস্তা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
রাজধানীর শ্যামলীতে মঙ্গলবার একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকার পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট টানা আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।
চট্টগ্রাম নগরীর ষোলশহরের পলিটেকনিকের বায়েজিদ বোস্তামী থানা এলাকার আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় রিপন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গাজীপুরে আলেমা টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রপ্তানিমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। তবে কোন সময় পর্যন্ত চলবে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে সীমিত আকারে গণপরিবহন ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল সরকার।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট মধ্যারাত পর্যন্ত সরকার ঘোষিত কঠোর লকডাউন ঘোষণা করা হয়। কঠোর লকডাউনে বন্ধ ছিল সরকারি-বেসরকারি সকল অফিস ও সকল প্রকার শিল্প কারখানা।
আগামী ২১ জুলাই দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ঈদকে সামনে রেখে সব অফিস-আদালত বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকবে (২০-২২ জুলাই) তিন দিন। অন্যদিকে দেশের রফতানি আয়ের ৮৪ শতাংশ যোগান দেয়া পোশাক খাতের শ্রমিকরা ছুটি পাচ্ছেন ১৮ জুলাই থেকেই।