বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশী পোশাক রফতানির প্রধান গন্তব্য বা বৃহৎ আমদানিকারক দেশগুলোতে উৎসাহব্যঞ্জক প্রবৃদ্ধি হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার পাশাপাশি অপ্রচলিত বাজারগুলোতেও রফতানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
পোশাক
ওয়াশিংটনে ইউএস-বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশন ফোরাম এগ্রিমেন্ট (টিআইসিএফএ)’র ষষ্ঠ বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে অগ্রাধিকার সুবিধা পাওয়ার ওপর জোর দিয়েছে।
চট্টগ্রামে পাঁচ মাসের বকেয়া বেতন না দিয়েই দীপস অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিক ও কর্মচারীরা।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, রফতানি আয়ের সামগ্রিক পতন সত্ত্বেও বাংলাদেশের পোশাক খাত আগের বছরের তুলনায় অক্টোবরে রাজস্বে তিন দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দ গত বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন।
গাজীপুরের তেলিপাড়া এলাকায় বাসচাপায় ৪ পোশাক শ্রমিক নিহত হয়েছে।এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চলতি বছরের ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে ছয় দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রফতানি করেছে, যা গত ২০২১ সালের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৫৪ শতাংশ বেশি।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, চরম লোডশেডিংয়ের কারণে বাংলাদেশের পোশাক সরবরাহকারীরা আন্তর্জাতিক পোশাকের খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডের কাছে পণ্য সরবরাহ করতে সমস্যায় পড়েছেন।
পোশাক কারখানার উন্নয়নে বিশেষ তহবিল থেকে ঋণের সুদের হার সাত শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। উন্নয়ন সংস্থা ও সরকারের সহায়তায় ‘বাংলাদেশে তৈরি পোশাক খাতে নিরাপত্তা সংস্কার, প্রতিকার ও পরিবেশগত উন্নয়নে সহায়তা’- শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশের পোশাক রফতানি ২০৩০ সালের মধ্যে ১০ হাজার কোটি মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞরা এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কারণ হিসেবে দেখছেন, চীনা পোশাক শিল্পের শেয়ার কমে যাওয়ায় ইউরোপ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বাজারে সম্ভাব্য বাজার তৈরি।