নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা।ইতোমধ্যে তাকে শপথ পড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোন সময়ে তাকে শপথ পড়ানো হবে তা অল্প সময়ের মধ্যে জানানোর কথা রয়েছে।
প্রধান
একটু আগেভাগেই করোনার বিধিনিষেধ শিথিল করায় সোমবার ক্ষমা চেয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে৷ সংক্রমণ কমায় দুই সপ্তাহ আগে দেশটিতে কড়াকড়ি শিথিল করা হয়েছিল৷
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিশেষ পুলিশ বাহিনী তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে। এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোররাতে লগার প্রদেশে তাকে হত্যা করা হয়।
যশোর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত গণ পরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরন করা হয়েছে। শুক্রবার (০৯ জুলাই) দুপুরে শহরের নীলগঞ্জ পুরাতন বাস টার্মিনালে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে চাল বিতরণ করা হয়।
গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপাহার আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের দায়ে পাঁচ সরকারি কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া অভিযুক্ত বাকিদের বিরুদ্ধে চলছে তদন্ত।উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কমিটিতে থাকা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও অনিয়মে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
করোনায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘করোনায় দেশের অবস্থা খুব খারাপ’।মঙ্গলবার ভার্চুয়ালি শুনানির শুরুতে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সালাম সালাম হাজার সালাম' গানের গীতিকার ফজল-এ খোদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
যশোর প্রতিনিধি:ভারতের কেন্দ্রীয় সরকার প্রধান ও রাজ্য সরকার প্রধান সহ রাজনৈতিক নেতাদের জন্য বাংলাদেশের প্রাধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ২৬০ কার্টুন আম বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে।
দেশের অধিকাংশ জনগণকেই টিকার আওতায় নিয়ে আসার এবং সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন মেনে চলে করোনা প্রতিরোধের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
পাবনা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে ব্যবহার হয়েছে পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুনমীরপুর গ্রামের সুপ্ত শিখা প্রতিবন্ধী বিদ্যালয়ের দুই প্রতিবন্ধী শিক্ষার্থী হৃদয় (১৪) ও রুপার (১২) আঁকানো ছবি। সেই ছবির সম্মানী বাবদ তারা দু’জন পাচ্ছে দুই লাখ টাকা। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সম্মানী ঘোষণার চিঠি পেয়েছে তারা।