প্রশ্নফাঁসের অভিযোগে ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা কেন বাতিল করা হবে না সেই মর্মে রুল প্রদান করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে এক অন্তর্বর্তীকালীন আদেশে সিআইডিকে এ বিষয়ে তদন্ত করে ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
প্রশ্ন
অন্তর্বর্তী সরকার ও তার সব কার্যক্রমের বৈধতা প্রশ্নে নতুন এক অধ্যাদেশ জারি হতে যাচ্ছে শিগগিরই। ইতোমধ্যে অধ্যাদেশটির চূড়ান্ত খসড়া প্রস্তুত করে ফেলেছে বর্তমান অনর্বর্তী সরকার, যেখানে তাদের মেয়াদ উল্লেখ আছে পরবর্তী সংসদ গঠনের আগ পর্যন্ত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে সংবাদপত্রে এসেছে—কেউ বলছেন নির্বাচনের আগেই সংস্কার করা হবে। আবার আরেকজন বললেন যে, সংস্কার করে নির্বাচন করতে হবে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে সোরেন প্রশ্ন তুলেছেন, কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে মোদি সরকার? খবর এনডিটিভির
লেবাননে দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় কমপক্ষে ৩৭ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
সরকারের ব্যর্থতায় পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দলের মন্ত্রী-এমপিরা কেউ পালিয়ে গেছেন আবার কেউ আছেন আত্মগোপনে। তাদের মধ্যে বেশ কয়েকজন রিমান্ডে আছেন। তাদেরই একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ডিবি পুলিশ কার্যালয়ে ১০ দিনের রিমান্ডে আছেন তিনি। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ।
কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন পর্যন্ত উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীদের ‘সর্বোচ্চ শাস্তি’ দাবি করেছেন তিনি।
ভারতকে ট্রানজিট দেওয়ায় নানান প্রতিক্রিয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতকে ট্রানজিট দিলে কী ক্ষতি হবে? ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে। ত্রিপুরা থেকে বাস ঢাকা হয়ে কলকাতা যাচ্ছে। আমরা রাস্তার ভাড়া পাচ্ছি।
আরবি ভাষাবিদ ও সাহিত্যিকরা এই বিষয়ে একমত যে কোরআনের ভাষা সর্ববিবেচনায় মানোত্তীর্ণ এবং তা আরবি ভাষা ও সাহিত্যের জন্য মানদণ্ডস্বরূপ।
নতুন এলএনজি অবকাঠামো নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)।