ইউরোপের দেশ পোল্যান্ডে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। সোমবার দেশটির রাজধানী ওয়ারসর কাছে একটি ঘাঁটিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।
প্রাণ
দক্ষিণ কোরিয়ায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। এছাড়া হাজারও মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা দিয়েছে, এখন থেকে আইসিসি ইভেন্টে ছেলেদের সমান প্রাইজমানি থাকবে মেয়েদের জন্যও। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলনে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আইসিসির এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া আক্তার (২৫) ও তাদের ছেলে পাঁচ বছর বয়সী তাশফিয়ান রহমান।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে জাবির ও আদিব নামের দুই বছর বয়সী দুই শিশু মারা গেছে। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই।
এবার ঈদুল আজহায় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৩২৪ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬৩১ জন।
চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলার বজ্জল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নেপালের রাজধানী কাঠমাণ্ডু যাওয়ার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপাল নিউজ।
দেশের বিভিন্ন স্থানে গত জুন মাসে ৫৬২টি দুর্ঘটনায় ৫০৪ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৮৫ জন। দুর্ঘটনায় সবচেয়ে বেশি লোকের মৃত্যু ও আহত হয়েছেন ঢাকা বিভাগে।
ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া ডিএমপির আরও অর্ধশতাধিক সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।