অতি বৃষ্টিতে রংপুর অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এপ্রিলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
অতি বৃষ্টিতে রংপুর অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এপ্রিলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ হাওরাঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে সংশ্লিষ্টদের নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।
শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে কিশোরগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ও রাতে জেলার বিভিন্ন স্থানেএ দুর্যোগ বয়ে যায়।
চাঁদপুরে শাহরাস্তি উপজেলায় গত কয়েকদিনের টানা বর্ষণে জলাবদ্ধতায় প্রায় সাড়ে ৪ হাজার কৃষকের ৩৪১ হেক্টর জমির রোপা আউশসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা। ফলে আমন আবাদের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে। এতে কৃষকদের ৬ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
নাটোরে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে আম, ভুট্টা, গম, ধান, রসুনসহ ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এম মাহফুজ আলম, পাবনা: পাবনা জেলাব্যাপী দু’ দিনের বর্ষণ ও মৃদু বাতাসে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শীতকালীন শাক সবজির। বিভিন্ন আবাদকৃত সবজির মধ্যে সিম, লাউ, ফুলকপি, বাধাকপি, বেগুন, বরবটির ক্ষতি হয়েছে। বৃষ্টিতে ফুলফল পঁচে যাচ্ছে। অনেক স্থানে সবজির মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক স্থানে ধান গাছ মাটিতে নুইয়ে পড়েছে।