ফি

মাঠে ফিরেছেন সাকিব, শুরু করেছেন অনুশীলন

মাঠে ফিরেছেন সাকিব, শুরু করেছেন অনুশীলন

হঠাৎ বৃহস্পতিবার মিরপুরে দেখা মিলল সাকিব আল হাসানের। দলে না থাকলেও সতীর্থদের সাথে অনুশীলনে যোগ দেন তিনি। যদিও সবার সাথে দলীয় অনুশীলন নয়, ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

পল্লী মঙ্গল স্কুলে প্রাকটিক্যাল ফি’র নামে টাকা আদায়

পল্লী মঙ্গল স্কুলে প্রাকটিক্যাল ফি’র নামে টাকা আদায়

সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রাকটিক্যাল ফি’র নামে অবৈধভাবে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

হারামাইনের মুসাফির

হারামাইনের মুসাফির

ফয়সাল আহমাদ। কাতার প্রবাসী বাংলাদেশী আলেম। দেশটির রাজধানী দোহার একটি মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। কিছুদিন আগে ঘুরে গেলেন দেশ থেকে। ফেরার কিছু দিন পরই নিজের কর্মস্থলে নিয়ে গেছেন স্ত্রী, ৬ মাস বয়সী সন্তান ও বাবা-মাকে। সেখানে পৌঁছে তাদের নিয়ে রওনা হয়েছেন পবিত্র দুই ভূমি মক্কা-মদিনার হারামাইনের উদ্দেশে, ওমরাহ পালনের জন্য। আর এই সফরটি হচ্ছে ফয়সাল আহমাদের ব্যক্তিগত গাড়িতে। নিজেই ড্রাইভিং করে স্বপ্ন সফরে বের হয়েছেন তার সবচেয়ে কাছের মানুষদের নিয়ে। তার মসজিদ থেকে মক্কার দূরত্ব ১৪৫১ কিলোমিটার। সেখান থেকে ফের রওনা করবেন মদিনায়, মসজিদে নববীতে, রাসূল সা:-এর রওজায় দাঁড়িয়ে তাঁর প্রতি সালাম পেশ করতে। আবেগাপ্লুত এই সফর ফয়সাল আহমাদের মনে কেমন অনুভূত হচ্ছে এবং কী ঘটছে পথেঘাটে। সেটাই সংক্ষেপে তুলে ধরছেন তিনি। 

ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৫ বাংলাদেশি

ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৫ বাংলাদেশি

ভারতে দেড় বছর কারাভোগের পর বাংলাদেশি পাঁচ নারী-পুরুষ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।বৃহস্পতিবার (১ জুন) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন

পৃথিবীতে ফিরলেন সৌদির নারীসহ চার নভোচারী

পৃথিবীতে ফিরলেন সৌদির নারীসহ চার নভোচারী

মহাকাশে আট দিনের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে অবতরণ করলেন সৌদিআরবের প্রথম নারী নভোচারী রায়ানা বারনাউই ও তার তিন সহচারী। স্থানীয় সময় বুধবার সকাল ৭ টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে চার নভোচারীকে বহনকারী ক্যাপসুলটি প্যারাসুটের সহায়তায় নিরাপদে অবতরণ করে ফেরেন তারা।

৯ম-১০ম শ্রেণি: রেজিস্ট্রেশন শুরু ১ জুন, ফি ১৭১ টাকা

৯ম-১০ম শ্রেণি: রেজিস্ট্রেশন শুরু ১ জুন, ফি ১৭১ টাকা

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১ জুন থেকে শুরু হবে। জনপ্রতি রেজিস্ট্রেশন ফি (বিলম্ব ফি ছাড়া) ১৭১ টাকা ধার্য করা হয়েছে।  আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফি জমা দেওয়া যাবে। এসময়ের পরে ১৪০ টাকা বিলম্ব ফিসহ ৩১১ টাকা প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে।

ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নিলে ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদফতর

ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নিলে ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদফতর

দেশের কোনো হাসপাতালে ডেঙ্গু সংক্রমণের পরীক্ষা ফি গাইডলাইনের চেয়ে বেশি নেওয়া হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।