ইংলিশ প্রিমিয়ার লিগে জমজমাট এক লড়াইয়ে শেষ হাসি হাসল চেলসি। শনিবার (৪ অক্টোবর) স্ট্যামফোর্ড ব্রিজে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে লিগে ফিরল জয়ের ধারায়। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ এস্তেভো উইলিয়ানের গোলে নাটকীয় জয় নিশ্চিত করে ব্লুজরা।
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগে লিগ শিরোপার খরা কাটানোর লক্ষ্যে দারুণ ছন্দে রয়েছে আর্সেনাল। এবারে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে আরও এক গুরুত্বপূর্ণ জয় তুলে নিল মিকেল আর্তেতার দল।
গত মৌসুমে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ২০২৪-২৫ মৌসুমের জন্য ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ২২ বছর বয়সী এই তারকা।
ইউরোপের মহাদেশীয় ফুটবলে সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ এবারও চ্যাম্পিয়নস লিগে নিজেদের দাপুটে ফর্ম ধরে রেখেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাজাখস্তানের আলমাতিতে অনুষ্ঠিত ম্যাচে কাইরাত আলমাতিকে ৫-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এদিন রিয়ালের জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে, করেছেন দুর্দান্ত একটি হ্যাটট্রিক।
সার্জিও বুস্কেটস নামটা শুনলেই ফুটবল ভক্তদের সামনে ভেসে ওঠে নিরলস ছুটে চলা বুদ্ধিদীপ্ত এক ফুটবলারের চেহারা। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে নিজ দলের আক্রমণ গড়ে তোলা, ডিফেন্স ভাঙা পাসে খেলার গতি বদলে দেওয়া—সব মিলিয়ে আধুনিক ফুটবলের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে উঠেছিলেন তিনি। দলের প্রাণ হয়ে ওঠা সেই ফুটবলারের পথচলাই শেষ হচ্ছে এবার। মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানাচ্ছেন এই স্প্যানিশ কিংবদন্তি।
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা প্রিমিয়ার ফুটবল লিগ ৷ এক যুগ পর এই লিগের নামবদল হয়েছে। গতকাল (২৪ সেপ্টেম্বর) বাফুফের জরুরী নির্বাহী কমিটির সভা শেষে ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর লিগের নতুন নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।
প্রথমবারের মত ফিফা-ই ফুটবলে অংশ নিয়েছে বাংলাদেশ। ই-ফুটবল কনসোলের গ্রুপ পর্বের প্রথম দিনে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-১ সমতায় ড্র করে।
যুব উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট।
একসময় ব্যালন ডি’অর মানেই ছিল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর রাজত্ব। তবে এখন ক্যারিয়ারের সায়াহ্নে তারা। ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না দুজন।
পর্তুগালের ফুটবল ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করা হোসে মরিনহো এবার যেন ঘরে ফিরলেন। সেটিও দুই যূগ পর। বৃহস্পতিবার বেনফিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ২১ বছর আগে পোর্তো ছেড়ে যাওয়া মরিনিয়ো আবারও নিজ দেশে কোচিং শুরু করছেন।