গাছের সাথে ধাক্কা খেয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বগি লাইনচ্যুত
চট্টগ্রামে তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার তেল (ডিজেল) খালে পড়ে গেছে।
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে এগারোসিন্ধু এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এছাড়া আরও দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
ময়মনসিংহের বলাশপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন লাইনচ্যুত হয়।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও এলাকায় তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।