বজ্রপাত

ঈদের দিন বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের

ঈদের দিন বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের

বজ্রপাতে দেশের সাত জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে একই স্থানে তিন কিশোর মারা গেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় একজন, হবিগঞ্জে দুইজন, বাগেরহাটে একজন, মেহেরপুরে একজন ও কক্সবাজারে একজন ও নোয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে। 

টাঙ্গাইলে ঈদের সকালে বজ্রপাত, ৩ জনের মৃত্যু

টাঙ্গাইলে ঈদের সকালে বজ্রপাত, ৩ জনের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের দিন সকালে নদীতে গোসল করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা আরো দু’জন আহত হয়।সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া এলাকার নিউ ধলেশ্বরী নদীপাড়ে এই দুর্ঘটনা ঘটেছে।

বান্দরবানে বজ্রপাতে ২ জনের  মৃত্যু

বান্দরবানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

রাতে মোহাম্মদ এনাম ও শহিদুল ইসলাম বাগান পাহারা দেয়ার জন্য গাছের উপর বানানো একটি টংঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে তারা দু’জন মারা যান।

জামালপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জন নিহত

জামালপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জন নিহত

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে দাদা-নাতিসহ তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

বজ্রপাত রোধে যশোরে তালের আটি রোপন

বজ্রপাত রোধে যশোরে তালের আটি রোপন

বজ্রপাত রোধে যশোর মনিরামপুর উপজেলায় তালের আটি রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে জয়পুর  কমিউনিটি ক্লিনিক কমিটির উদ্যোগে উপজেলার জয়পুর মহিলা দাখিল মাদ্রাসার মোড় থেকে ঢাকুরিয়া বাজার পর্যন্ত রাস্তার দু’ধার দিয়ে কয়েকশ তালের আটি রোপন করা হয়।

কুড়িগ্রামে বজ্রপাতে ২ জনের মৃত্যু

কুড়িগ্রামে বজ্রপাতে ২ জনের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ঢুষমারা থানায় বজ্রপাতে দুজন দিনমজুরের মৃত্যু হয়েছে। এসময় আশঙ্কাজনক অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।