বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশংকা করছে আবহাওয়া দপ্তর। সেই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বন্দরে ৩ নম্বর সতর্কতা
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য তৈরি হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই অবস্থায় আগামী তিন দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। যেটি আজ সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় ‘হামুনে’ পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। উত্তাল রয়েছে পটুয়াখালীর উপকূলীয় বঙ্গোপসাগর।
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট বজ্রমেঘের কারণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে চার সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।