প্রাথমিক বাছাইয়ে নিবন্ধন চাওয়া ১২টি দলের কাগজপত্র ঠিক পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন এসব দলের মাঠপর্যায়ের অফিসের খোঁজ নেবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। মঙ্গলবার নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান।
বন্ধ
গেল সপ্তাহে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা এক ফেসবুক পোস্টের মাধ্যমে সোনায় মোড়ানো জিলাপি বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছিল।তাতে বলা হয়, প্রতি কেজি জিলাপির দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। ওই পোস্ট দেওয়ার এক সপ্তাহ পর আরেক পোস্টে জানানো হয়েছে, হোটেল কর্তৃপক্ষ আর অর্ডার নিচ্ছে না।
মাত্র ১০০ টাকার জন্য নাহিদ (৩০) নামের বন্ধুকে তলপেটে কাচ ঢুঁকিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আরেক বন্ধু হৃদয় মিয়ার (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নাহিদ নগরীর আকুয়া গরু খোয়াড় এলাকার দুরু মিয়ার সন্তান।
ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ১০ দিন বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌ পুলিশ। আগামী ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর হবে।
চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধন করেছেন। নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে ৯ হাজার ৯৯৬ জন সরকারিভাবে এবং ১ লাখ ৯ হাজার ২১৬ জন বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন।
আমাদের প্রতিদিনই জরুরি প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। আসুন জেনে নেই আজ শুক্রবার রাজধানীর কোনো কোনো এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
হজযাত্রী নিবন্ধনের সময় আরেক দফা বাড়িয়ে আগামী ১১ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। কোটা পূরণ না হওয়ায় অষ্টমবারের মতো বাড়ল হজের নিবন্ধনের সময়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ।জাতীয় সংসদের ৫০তম বার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) উপলক্ষ্যে আজ শুরু হওয়া বিশেষ অধিবেশনের প্রাক্কালে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগদানের পর বঙ্গবন্ধু ও তাঁর ভাষণের ওপর দু’টি বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণ জয়ন্তী’ উপলক্ষে ‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু, অন্যতম বৃহৎ বিনিয়োগকারী ও রফতানি গন্তব্য।