নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে একজন পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে ইসি।
বরখাস্ত
চাঁদপুরের মতলব উত্তরে জেলেদের চাল বিতরণে নয়ছয় করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
সরকারি বাসা বরাদ্দে অনিয়ম, ঘুষ দাবি ও সিন্ডিকেট গড়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক, সহকারী পরিচালক ও সহকারী হিসাবরক্ষককে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে এবং গাজীপুরের কর পরিদর্শক মিজ কাজী নূরে সোহেলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মামলা থেকে অব্যহতি ও অনৈতিক অর্থ উপার্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলম এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তাকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে পুলিশের এক এসআই ও ১০ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান এবং আরও দুই ঊর্ধ্বতন সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরো পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।