টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। গতবারের মতো এবারও আলবিসেলেস্তেদের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন তিনি। এছাড়া গোল্ডেন গ্লাভস জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা একাদশেও ছিলেন মার্টিনেজ।
বর্ষসেরা
শেষ মুহূর্তে পাশার দান উল্টে যাওয়ায় ব্যালন ডি’অর জেতা হয়নি ভিনিসিয়ুস জুনিয়রের। যদিও এর বড় দাবিদার ছিলেন তিনিই।
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত একটি মৌসুম শেষ করেছিলেন লিওনেল মেসি। প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড জয়ে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা।
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি লিওনেল মেসি। তবে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জয়ের দৌড়ে আছেন তিনি। লড়াইয়ে আছেন এবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রি, কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়রও।
সেরা ক্লাব হিসেবে ঘোষণা করা হলো রিয়াল মাদ্রিদের নাম। ব্যালন ডি’অর অনুষ্ঠানের জায়ান্ট স্ক্রিনে গত মৌসুমের সাফল্য চিত্র তুলে ধরা হলো দলটির। কিন্তু পুরস্কার নেওয়ার কেউ নেই। রিয়াল মাদ্রিদের কেউ যে আসেনি ব্যালন ডি’অর অনুষ্ঠানে! ‘ফ্রান্স ফুটবল’-এর আয়োজিত অনুষ্ঠান আগেই বয়কট করেছে মাদ্রিদের ক্লাবটি।
লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দেখিয়েছিলেন অসাধারণ বীরত্ব। ছয় ম্যাচের পাঁচটিতেই জালে বল জড়াতে দেননি।
লা লিগার সদ্য সমাপ্ত মৌসুমে রিয়াল মাদ্রিদের শিরোপা জেতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জুড বেলিংহাম। সেই সাফল্যের জোরে লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে অভিষেক মৌসুমেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
আর্লিং হালান্ড, ডেকলান রাইস, মার্টিন ওডেগার্ডসহ বেশ কয়েকজন ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৩-২০২৪ মৌসুমের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন। সবাইকে পেছনে ফেলে চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিল ফোডেন।
বর্ষসেরা ফুটবলার, ক্রিকেটারসহ নানা ক্যাটাগরির পুরস্কারের নাম ঘোষণা হয়েছে আগেই। আজ কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার উঠছে কার হাতে।
ক্রিকেটের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ এক ম্যাগাজিন উইজডেন। সম্প্রতি বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের এবারের তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি।