ভরিতে এক হাজার ৭৫০ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণ প্রতি ভরির দাম কমে দাঁড়াচ্ছে ৯৬ হাজার ৬৯৫ টাকা (ভরি)।
বর
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি আটতলা ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। রবিবার (২৮ মে) দুপুর ১২টার সময় আদাবরের ১০ নম্বর রোডের বাসা-৭১২/১৭ বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
৭৬তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম বা পাম দ্যর জিতেছেন ফ্রান্সের নারী নির্মাতা জাস্টিন ত্রিয়েত। সব জল্পনার অবসান ঘটিয়ে এবারের আসরে তিনিই অর্জন করলেন পুরস্কার। এর আগে ২০১৯ সালে স্বর্ণপামের জন্য মনোনয়ন পেয়েছিলেন জাস্টিন ত্রিয়েত।
মোটরগাড়ি কিংবা হেলিকপ্টারে নয়, এবার বাবার ইচ্ছা পূরণ করতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গরু ও মহিষের ১০টি গাড়িতে করে বিয়ে করতে গেলেন নিরব।
শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতদের পুলিশের নেতৃত্বে এসকর্ট সুবিধা বহাল থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৭ মে) দূতাবাসগুলোর চাহিদাসাপেক্ষে এই তথ্য জানিয়েছেন তিনি।
বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৮২৯ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মিকাইল হোসেন পিন্টু (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। শনিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন খলসি মাঠ থেকে তাকে আটক করা হয়।
আন্তর্জাতিক বাজারে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন দরে নেমে এসেছে স্বর্ণের দাম। বর্তমানে বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ১৯৪৪ ডলার ৪৫ সেন্টে।
খুলনা সিটি কপোরেশনের নির্বাচন আগামী ১২ জুন। এ নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়রপ্রার্থীসহ ১৭৯ জন। শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
ইবি প্রতিনিধি: ক্যাম্পাসে বাইক দুর্ঘটনার শিকার এক শিক্ষার্থীর চিকিৎসা বাবদ অর্থের দাবিতে প্রধান ফটক আটকে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একদল শিক্ষার্থী।
দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্বর্ণের চালান জব্দ করে এবং বহনকারী নারীকে আটক করে।