বর

পদত্যাগ করছেন বরিস  জনসন!

পদত্যাগ করছেন বরিস জনসন!

অবশেষে পদত্যাগ করতে রাজি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজের মন্ত্রী ও এমপিদের সমর্থন হারিয়ে তিনি রক্ষণশীল দলের নেতার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

পরিবর্তন আসছে শেষ ম্যাচে!

পরিবর্তন আসছে শেষ ম্যাচে!

উইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার রাতে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের কোনো বিকল্প দেখছেন না অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

কোহলির রেকর্ড ভেঙ্গে উচ্ছ্বসিত বাবর

কোহলির রেকর্ড ভেঙ্গে উচ্ছ্বসিত বাবর

টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি ব্যাটিং র‌্যাংকিংয়ে দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকার রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এর আগে এ রেকর্ডের মালিক ছিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ১,০১৩ দিন শীর্ষে ছিলেন কোহলি। কোহলির রেকর্ডকে টপকে গিয়েছেন বাবর।

শিক্ষার্থীকে মারধর, বরিশালে মহাসড়ক অবরোধ

শিক্ষার্থীকে মারধর, বরিশালে মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক দুই ঘণ্টার বেশি সময় আটকে রেখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে নগরের সিঅ্যান্ডবি সড়কে এ অবরোধ শুরু করেন তাঁরা। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে 

সবর মুমিনের অন্যতম গুণ

সবর মুমিনের অন্যতম গুণ

সবর বা ধৈর্যের আভিধানিক অর্থ- আনন্দ, প্রতিকূলতা, দুঃখ ও উদ্বেগের সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করা। সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা, সহিষ্ণুতা, ধীরতা। ধৈর্যের একটি অর্থ হচ্ছে তাড়াহুড়ো না করা, নিজের প্রচেষ্টার দ্রুত ফল লাভের জন্য অস্থির না হওয়া ও বিলম্ব দেখে হিম্মত হারিয়ে না বসা।

টোল দিতে হবে না পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে

টোল দিতে হবে না পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে

পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে পৃথকভাবে আর টোল দিতে হবে না বলে সর্বোচ্চ আদালতকে অবগত করে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। পদ্মা সেতুকে কেন্দ্র করে টোল দিতে হবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে।  আগামী ১ জুলাই থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।

রাশিয়ার স্বর্ণ আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও কানাডা

রাশিয়ার স্বর্ণ আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও কানাডা

যুক্তরাষ্ট্রসহ জি-৭ এর নেতারা রাশিয়া থেকে স্বর্ণ আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে। এটি মস্কোর বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইটারে এ কথা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে থাকবে ডোপ টেস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে থাকবে ডোপ টেস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে আইন সংশোধন করা হবে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই কার্যক্রম ব্যাপকভাবে চালু করতে কিছু অবকাঠামো উন্নয়ন করতে হবে বলে জানান তিনি।

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি আফগানি বরাদ্দ

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি আফগানি বরাদ্দ

আফগানিস্তানের তালেবান সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি আফগানি (আফগান মুদ্রা) বরাদ্দ করেছে। গত মঙ্গলবারের ওই ভূমিকম্পে কমপক্ষে এক হাজার লোক নিহত ও আরো ১,৫০০ জন আহত হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে।