স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উনাই সিমন জিতেছেন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার।
বর
পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি বেড়েছে। একই সঙ্গে এসব পণ্যের ঋণপত্র (এলসি) খোলার পরিমাণও বেড়েছে। ফলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা করছে সরকার।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্টোকজনিত কারণে অসুস্থ ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাধবপাশা ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।
উপকূলীয় জেলা বরগুনার বেতাগীতে গড়ে ওঠা ক্ষুদ্র পোশাক কারখানা খুলে দিয়েছে কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
সাধারণ একটি বীজ থেকে জন্ম নেওয়া কুমড়ার ওজন ৩ হাজার পাউন্ডেরও বেশি! অবিশ্বাস্য মনে হলেও এমনই এক বিশালাকার কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের কৃষক রন ওয়ালেস।
বরিশালের উজিরপুরে কিশোরীকে ধর্ষণের প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি-৮। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।
খাসজমি বন্দোবস্ত, ভুমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন ও নামজারী সংক্রান্ত অগ্রগতি নিয়ে বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজশাহীতে আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ‘রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬।
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।