চলতি বছেরের জানুয়ারিতে স্বর্ণের দাম দ্রুত বেড়ে প্রতি ট্রয় আউন্স ৫ হাজার ৫০০ ডলারের বেশি উঠে রেকর্ড গড়েছিল। এরপর দাম অনেকটা কমলেও মূল্যবান এই ধাতুর দাম এখনো ঐতিহাসিকভাবে উচ্চ পর্যায়েই রয়েছে।
বিনিয়োগকারীদের ধারণা, স্বর্ণের দাম আগামী ২ বছরের মধ্যে রেকর্ড উচ্চতায় উঠতে পারে। তথ্য বলছে, গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পরিমাণ প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।